1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
Understanding reverse gamstop risks, rules, and how it works Immortal romance slot not on gamstop Insights for players গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শাহী ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স :: প্রতিবছরের ন্যায় এবারও সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ (বৃহস্পতিবার) সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে সরকার যেদিন ঈদ ঘোষণা করবে, সেদিনই এখানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মন্ত্রী জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সমন্বয়ে সার্বিক প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নামাজ আয়োজনের প্রস্তুতি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। গত বছরের তুলনায় এবার আরও আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদগাহ মাঠের সংস্কার, রং করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত তাকওয়া যেন মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হয়। হিংসা, বিদ্বেষ ও প্রতিহিংসা পরিহার করে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং ইসলামের শান্তির শিক্ষা ধারণ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “দেশ সবার। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতিময় পরিবেশ গড়ে তুলেই আগামী দিনের পথে এগিয়ে যেতে হবে- এটাই আমাদের প্রত্যাশা।”

মন্ত্রী জানান, এবারের ঈদ জামাতে বরুণার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুখ বর্ণভী অংশগ্রহণ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট