1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ী নেতা হাজী দিলওয়ার হোসেন’র সুস্থতা কামনায় পরিবারের দোয়া প্রার্থনা ইরানের নতুন ৫ শর্ত সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস প্রবাসী হজ্বযাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শুভেচ্ছা সিলেটে হকারদের মিছিলে বিকেল ৫টার পর ব্যবসার সুযোগ দেওয়ার দাবি প্রস্তাবিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি রহিত সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধগতি রোধের দাবিতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ মানববন্ধন অনুষ্ঠিত বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধগতি সহ বিভিন্ন দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের মানববন্ধন আজ সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় এগিয়ে এলো এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিব “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাশেম

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে সিলেট সদর উপজেলাবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহিমান্বিত আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহ রাব্বুল আল আমিন এই সংযমের মাসে যে নৈতিকতা ও ন্যায় শান্তির বার্তা দিয়েছেন যে, আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি। ধর্মবর্ণ নির্বিশেষে এই ঈদ উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা। ঈদ মোবারক।

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম আরো বলেন, নতুন দিন, নতুন আশা, আমাদের জীবনের লক্ষ্য হোক মানুষের কল্যাণে কাজ করা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল ফিতরের আনন্দ আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক। সবার জীবন ভরে উঠুক অনাবিল আনন্দ ও খুশিতে।

শুভেচ্ছা বার্তায় মোঃ আবুল কাশেম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। একই সাথে তিনি দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট