1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৯৮ বার পড়া হয়েছে

সিলেটসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত হয়েছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন। এই পবিত্র ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ আরো বলেন, পবিত্র ঈদ উৎসবের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে- এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। তাই আসুন আমরা সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের সকল মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

 

শুভেচ্ছা বার্তায় আজিজুর রহমান আজিজ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে করার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট