1. news@ekhonsylhet.com : ekhonsylhet : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. login@example.com : login :
  4. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

নর্থহামটন ইউনিভার্সিটি ইউ.কে এর আমন্ত্রণে মালেক খান’র লন্ডন যাত্রা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

নর্থহামটন ইউনিভার্সিটি ইউ.কে এর আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এবং বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউট এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক খান ২০ মার্চ  লন্ডনের উদ্দ্যেশে সিলেট ত্যাগ করবেন।

নর্থহামটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২৯ মার্চ   “নর্থহামটন বৃট্রিশ বাংলাদেশী বিজনেস চেম্বার” এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

এ দিবসের শুরুতে লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হয়েছে। বীর মুক্তিযুদ্ধা মালেক খান যুক্তরাজ্যে সফরকালে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানা গেছে। তাঁর এ সফর সফল এবং স্বার্থক হওয়ার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট