1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের মধুবন সুপার মার্কেটে জান্নাত ফেব্রিক্স এর উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় পুরস্কার অর্জন করায় সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়কে জিডিএফ’র সংবর্ধনা রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে নতুন রিক্সা বিতরণ সিলেটে ব্র্যাকের উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত সিলেটে হকারদের অবস্থান ধর্মঘট: দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার সিলেটে পিভিএইচপি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পাকিস্তান হাই কমিশনারের সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

সিলেটসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা সাবুল মিয়া

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিলেটসহ দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য, জিন্দাবাজারস্থ শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক এবং খানদানি পাঞ্জাবি হাউস, মামুন পাঞ্জাবি হাউস ও সাফওয়ান পাঞ্জাবি হাউসের সত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ সাবুল মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাবুল মিয়া বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই পবিত্র আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে- এই প্রত্যাশা ব্যক্ত করছি।

নিউ খানদানি পাঞ্জাবি হাউস, মামুন পাঞ্জাবি হাউস ও সাফওয়ান পাঞ্জাবি হাউসের সত্ত্বাধিকারী বিশিষ্ট এই ব্যবসায়ী আরও বলেন, সমাজে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতে ঈদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের আনন্দকে কেন্দ্র করে সবাইকে ভেদাভেদ ভুলে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

তিনি সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট