1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ কুষ্টিয়ায় এবার লিচুর বাম্পার ফলন, বাজারে চাহিদা ও দাম বেশি হওয়ায় খুশি বাগান মালিকরা অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে জরুরি সভা লন্ডন প্রবাসী রফিকুল হক এর বাড়ী ভাংচুরের হুমকির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার সিলেটে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্রিটিশ হাইকমিশনের অনুসন্ধানে উন্মোচিত ভয়াবহ জালিয়াতি: সিসিকে ভুয়া জন্মসনদ কেলেঙ্কারি ফরিদপুর মেডিকেলে সফল সার্জারি করলেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটসহ দেশ এবং বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। মাহে রামাদ্বানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমাদের চারপাশের অসহায় ও দরিদ্র মানুষকে ঈদ আনন্দে শামিল করতে হবে। ত্যাগের মহিমায় আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এবারের ঈদ সকলের জন্য বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান আরও বলেন, আমরা যেন পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে এগিয়ে আসতে পারি। এই আনন্দঘন মুহূর্তে আমি সিলেটসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট