1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দাউদপুর ইউনিয়বাসীসহ সবাইকে সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদের ঈদুল আজহার শুভেচ্ছা সিলেটসহ দেশবাসীকে ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপনের ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী সৈয়দ জিল্লুল হক দেশ-বিদেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পর্তুগাল প্রবাসী লিপন আহমদ দেশ-বিদেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী সালমান আহমদ ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল হাদী পাভেল ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিসিকে’র ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজনে মানববন্ধন

সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স  :: সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভা আজ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে পর্যটকের আগমন বাড়বে। পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে ভাঙা রাস্তা দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করতে হবে। একই সঙ্গে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি। সমস্যাগুলো চিহ্নিত করে কোথায় কোথায় কাজ করা প্রয়োজন তা দ্রুত নির্ধারণ করে ঈদের আগেই সমাধান করার আহ্বান জানান।

জেলা প্রশাসক আরও বলেন, আগামী জুলাই মাসে সিলেট জেলায় একদিনে ২০ লাখ গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, সরকারি খাসজমিসহ সিলেটের ১৩টি উপজেলায় প্রতি উপজেলায় এক লাখের অধিক গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোপণকৃত চারার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছ থাকবে।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকতে হবে। এ জন্য নিয়মিত ঘরবাড়ি, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যাতে বৃষ্টির পানি জমে না থাকে সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে।

সভায় জেলা প্রশাসক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে উদ্যোগ গ্রহণ, তরমুজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং চাষিদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শ্রেষ্ঠ চাষিদের পুরস্কৃত করার পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের অধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট