1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বগুলাবাজার ইউনিয়ন যুবদলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হাত কেটে ফেলার হুমকি? ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত এনজেএল হসপিটাল ও ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হেড-নেক ক্যান্সার ডে পালিত

৩৭নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে
সাধারণ মানুষের পাশে থাকাই বিএনপির লক্ষ্য: মিফতাহ্ সিদ্দিকী
এখন সিলেট ডেক্স  :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বিএনপির লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা।
শনিবার (১৪ মার্চ) বিকেলে সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় রোজাদারদের মধ্যে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৩৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চান মিয়া বাচ্চু-এর সভাপতিত্বে ও সদস্য শিব্বির আহমদ-এর পরিচালনায় উপস্থিত ছিলেন, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক দিলোয়ার আহমদ রাফি, সিলেট মহানগর যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক মো. শামসুল ইসলাম, ৩৭নং ওয়ার্ড কৃষকদলের সহ-সভাপতি পাভেল চৌধুরী, সিলেট সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন, সদস্য সিদ্দিকুর রহমান রুহেল, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বুলবুল হোসাইন, মহানগর যুবদল নেতা বাবুল মিয়া, সেলিম আহমদ, রুবেল আহমদ, লিমন আহমদ, ৩৭নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজু মিয়া, সদস্য ইউনুস আলী, আব্দুল আজিজ, রানা মিয়া, সাব্বির হোসেন জামিল, দক্ষিণ বলিয়া পাড়া বিএনপির সভাপতি মকবুল মিয়া, সদস্য আসাদ খান, নতুন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি দিলোয়ার হোসেন জয়, সদস্য কাহির মিয়া, সাত্তার মিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রধান অতিথি মিফতাহ্ সিদ্দিকী স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রোজাদার ও সাধারণ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। বিজ্ঞপ্তি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট