1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ী নেতা হাজী দিলওয়ার হোসেন’র সুস্থতা কামনায় পরিবারের দোয়া প্রার্থনা ইরানের নতুন ৫ শর্ত সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস প্রবাসী হজ্বযাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শুভেচ্ছা সিলেটে হকারদের মিছিলে বিকেল ৫টার পর ব্যবসার সুযোগ দেওয়ার দাবি প্রস্তাবিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি রহিত সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধগতি রোধের দাবিতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ মানববন্ধন অনুষ্ঠিত বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধগতি সহ বিভিন্ন দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের মানববন্ধন আজ সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় এগিয়ে এলো এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিব “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

ধর্মীয় উপাসনালয়ের ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স  :: দেশের প্রায় সাড়ে ছয় হাজার ধর্মীয় উপাসনালয়ের ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি একই সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সম্মানি প্রদান করা হবে।

পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার করে পাবেন টাকা। আর প্রতিটি মন্দিরের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পুরোহিত ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা করে পাবেন।

এছাড়া প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা বিহার অধ্যক্ষ ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা করে পাবেন। প্রতি খ্রিষ্টান চার্চের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা পালক বা যাজক ৫ হাজার টাকা, সহকারী পালক বা যাজক ৩ হাজার টাকা করে পাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট