1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সাত শতাব্দীর প্রথার অবসান: স্বচ্ছতা ও উন্নয়নের পথে সিলেটের ঐতিহাসিক দরগাহ ব্যবস্থাপনা দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন কোম্পানীগঞ্জে ২০ হাজার মাছের পোনা বিতরণ করলো ব্র্যাক সিলেট সদর উপজেলায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ শাহজালাল (রহ.)-এর আধ্যাত্মিক সিলসিলা ও তরিকত নিয়ে ঐতিহাসিক গবেষণায় নতুন আলোচনা বিশ্বনাথে প্রেমিককে নিয়ে প্রাক্তন স্বামীর ফ্লাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীর খোলা চিঠি “আজ গ্রেফতার, কালই জামিনে মুক্ত,অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়ে বিপন্ন সমাজ”

খরাদিপাড়া আনন্দ সংসদের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে
সিলেট নগরীর খরাদিপাড়া আনন্দ সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) নগরীর খরাদিপাড়া জামে মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।
খরাদিপাড়া আনন্দ সংসদের সভাপতি হাজী আব্দুল গফফার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একরাম হুসেন-এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ছানা উল্লাহ ফাহিম।
স্বাগত বক্তব্যে ছানা উল্লাহ ফাহিম বলেন, রমজান সিয়াম সাধনা, তাকওয়া, আত্মশুদ্ধি এবং আত্মগঠনের মাস। পবিত্র মাহে রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তিনি উপস্থিত সকলকে রমজানের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাফর উল্লাহ মাহবুব, কুদরতউল্লাহ ফায়ের, লোকমান আহমদ, শাহরিয়া আহমদ, আব্দুস ছালাম আকবুল, লিটন আহমেদ, আব্দুর রউফ, সাহেদ আহমেদ এবং মাছুম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ উল্লাহ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, শাহরিয়ার আহমেদ, রাসেল উল্লাহ, মাছুম আহমেদ, হাসান আহমেদ, রেজওয়ান উল্লাহ হিমেল, মাহির, মারজান, তাফিন, সান, সুমন, আবিদ, ছামি ও মিটন প্রমুখ। বিজ্ঞপ্তি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট