1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন কোম্পানীগঞ্জে ২০ হাজার মাছের পোনা বিতরণ করলো ব্র্যাক সিলেট সদর উপজেলায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ শাহজালাল (রহ.)-এর আধ্যাত্মিক সিলসিলা ও তরিকত নিয়ে ঐতিহাসিক গবেষণায় নতুন আলোচনা বিশ্বনাথে প্রেমিককে নিয়ে প্রাক্তন স্বামীর ফ্লাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীর খোলা চিঠি “আজ গ্রেফতার, কালই জামিনে মুক্ত,অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়ে বিপন্ন সমাজ” রাতভর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরজুড়ে চিরুনি তল্লাশি, মাদক-জুয়া নির্মূলে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আমি মুসলিম হিসেবে মন্দিরে সহযোগীতা করতে পারি না : ফাাহিম আল চৌধুরী

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির ইফতার মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স  :: বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের রজতজয়ন্তী উপলক্ষে এক আলোচনাসভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেটে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এবং প্রবাসী সমাজকর্মী নিম্পিয়া চৌধুরীর সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, সংগঠক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সর্বক্ষেত্রে ন্যায়পরায়নতা প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিকা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, জ্যেষ্ঠ সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির লিটন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের সিলেট ব্যুরো চীফ ফখরুল ইসলাম, দৈনিক সমকালের সিলেট ব্যুরো চীফ মুকিত রহমানী, দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, দৈনিক মানবজমিন ও একুশে টিভির সিলেট ব্যুরো চীফ ওয়েছ খছরু, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম, জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক শাহানা আক্তার, কবি ও সংগঠক ধ্রুব গৌতম, সাংবাদিক অমিতা সিনহা, সংগঠক শাহেদা পারভীন চৌধুরী নাজমা, আসকের সিলেট বিভাগীয় সংগঠক রেজওয়ানুল আজিজ সজীব, নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সহসাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহি, কোষাধ্যক্ষ ফাতেমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক হাবিবা আক্তার, সদস্য শামীমা আক্তার জিনু, ফাহিমা আক্তার নিপা, তানিয়া ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট