1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অসহনীয় বিদ্যুতের লোডশেডি বন্ধ না হলে ১১ মে প্রতিবাদ দিবস —- গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ তিন কুনী বিলের বেরিবাঁধ নিয়ে বিরোধ: কৃষকের ক্ষতির আশঙ্কা, ইজারাদার ও অভিযুক্তদের পাল্টাপাল্টি বক্তব্য বিদেশে কর্মসংস্থানে প্রতারণা রোধে কঠোর সরকার, নতুন লাইসেন্স স্থগিত — মন্ত্রী আরিফুল হক তদন্ত কমিটির সুপারিশের পরও ২৬ দিন পার হলেও তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি সিলেটে গুরুকূল জ্ঞানগৃহের ‘গীতা স্কুল’ র শুভ উদ্বোধন অনুষ্ঠিত রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলনবিরোধী অভিযানে আটক ৬, দণ্ডিত ৫ — প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থানে স্বস্তি ছাতকে ফজল মিয়া হত্যা: প্রধান আসামি ‘ত্রাস’ হারুন র‍্যাব-৯ এর হাতে গ্রেপ্তার ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাদের স্মরণে শাহজালাল (রহ.) মাজারে দোয়া মাহফিল সিলেটে পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজন: এমসি বিশ্ববিদ্যালয় কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান

জ্বালানি সাশ্রয়ে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স :: জ্বালানি সাশ্রয়ে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।

সরকারের এক মুখপাত্র গতকাল বলেন, সরকারি পদক্ষেপের মধ্যে রয়েছে বিদেশ সফর স্থগিত করা এবং লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা।

সরকারের মুখপাত্র আরও বলেন, সরকারি কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
জ্বালানিমন্ত্রী আত্তাপোল রের্কপিবুন জানিয়েছেন, থাইল্যান্ডে ৯৫ দিনের জ্বালানি মজুত রয়েছে।

দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহের চেষ্টা করছে। তবে বর্তমানে চাহিদা কমানোর ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।

থাইল্যান্ডের এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্যমতে, দেশটির জ্বালানি চাহিদার প্রায় ৬৮ শতাংশ মেটানো হয় প্রাকৃতিক গ্যাস থেকে। এর মধ্যে অর্ধেকের বেশি গ্যাস থাইল্যান্ড উপসাগরের নিজস্ব উৎপাদন থেকে আসে। বাকি গ্যাসের ৩৫ শতাংশ আমদানি করা হয়, যার মধ্যে ১৩ শতাংশ আসে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট