1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে উইমেন ফর উইমেন রাইটস’র আর্থিক সহায়তা সিলেট বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার–২০২৫’ অনুষ্ঠিত যাকাত অনুগ্রহ বা দান নয়; এটি সম্পদশালী মানুষের ঈমানী দায়িত্ব- বিভাগীয় কমিশনার সিলেটে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে ইফতার মাহফিলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী মধ্যপ্রাচ্যের সংকটে প্রবাসীদের পাশে সরকার জৈন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী জ্বালানি ব্যবহারে সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না -আরিফুল হক চৌধুরী ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার

ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে উইমেন ফর উইমেন রাইটস’র আর্থিক সহায়তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
এখন সিলেট ডেক্স :: উইমেন ফর উইমেন রাইটস সংস্থার উদ্যোগে ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সংস্থার সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সহ- সভাপতি সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার। তিনি বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার।

আর্থিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি এ ধরনের উদ্যোগকে অত্যন্ত মানবিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে সামিয়া বেগম চৌধুরী বলেন, “সমাজের বিত্তবান মানুষ যদি অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ান, তবে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাবে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সামসুন্নাহার সুমা, জেসমিন আক্তার, সামসুন্নেছা খানম ও নুরজাহান আক্তার। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেন এবং সমাজের সচেতন মানুষদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

পরে উপস্থিত অতিথিরা ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট