1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত এনজেএল হসপিটাল ও ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হেড-নেক ক্যান্সার ডে পালিত হিন্দু ও মুসলিমরা এক থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে: অভিজিৎ সিকেটের গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে মানব পাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য: অতিষ্ঠ এলাকাবাসী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন : স্থায়ী রাষ্ট্রপতি তাহলে কি আইরিন খান? স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা Wyns Casino Anmeldung: Anleitung für schnellen und sicheren Eintritt ins Spielerkonto Casino Kingdom Angebot: Informationen zu den Voraussetzungen für Anfänger Realz Casino – Innovative Spielautomaten und verlockende Bonus-Promotionen für Spieler aus Deutschland প্রভাব, নাকি প্রমাণের অভাব?

রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৮০ বার পড়া হয়েছে
এখন সিলেট ডেক্স :: সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) মার্কেটের তৃতীয় তলায় ব্যবসায়ী, কর্মচারী ও সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় মার্কেট মসজিদের ইমাম মাওলানা হাফিজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অতিথি ধুপাগুল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হফিজ আব্দুল হালিম কামালপুরী।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে সমিতির সভাপতি আব্দুল আজিজ লয়লু ও  সাধারণ সম্পাদক লিটন আহমদের তত্তাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মাহবুবুল আলম মিলন, তৈয়েবুর রহমান নানু, মাসুদ হোসেন খান, মাওলানা আব্দুল আলিম, সিনিয়র সহ সভাপিত সেতাব উদ্দিন খান পারভেজ, সাবেক সভাপতি জিডি রুমু, সহ-সভাপতি আবুল লেইছ, সায়েম আহমদ, সহ সাধারণ সম্পাদক সাজু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ তমাল পাল, সদস্য সোহেল আহমদ, মামুন আহমদ, জুবের আহমদ, শাওন আহমদ, তাওহিদ, রেদওয়ান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম সম্পাদক মো. হাবিবুর রহমান।
পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির মাসে এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করে। ইফতার মাহফিল শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট