1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Programma VIP e Promozioni Ricorrenti su Cocoa Casino Vantaggi Esclusivi 2026 Supporto clienti via email e chat su Big Candy Casino tempi di risposta 2026 Provider di software su Spinmacho collaborazioni con i migliori sviluppatori 2026 পরিচালকের বিদায় সংবর্ধনায় ‘নির্বাচিত’ ৫০ নার্স! ওসমানী মেডিকেলে নোটিশ ঘিরে সাধারণ নার্সদের ক্ষোভ? দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইমদাদ চৌধুরী বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত Sweet Bonanza slot temasıyla göz kamaştırıyor

সিলেটে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪২৮ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স :: ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে সিলেটে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, পাট এ দেশের অন্যতম অর্থকরী ফসল। একসময় পাটকে ‘সোনালি আঁশ’ বলা হতো। পাট রপ্তানি করে দেশে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। কিন্তু কালের বিবর্তনে পাটের সেই ঐতিহ্য অনেকটাই ম্লান হয়ে গেছে। নানা প্রতিকূলতার কারণে কৃষকেরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন।

তিনি আরও বলেন, পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পলিথিনের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহার বাড়াতে সরকারি পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। পাশাপাশি পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে বীজ, সার ও আর্থিক প্রণোদনা প্রদান করা দরকার। টেকসই বাংলাদেশ গঠনে পাটের ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই।

আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেটের মাটি প্রাকৃতিকভাবে উর্বর। একসময় এ অঞ্চলে পাটের চাষ হতো। পাট চাষ সম্প্রসারণের জন্য সিলেটে পাট অধিদপ্তরের একটি কার্যালয় স্থাপন প্রয়োজন। নতুন পাটচাষি তৈরি এবং সরকারি সহযোগিতা বাড়ানো গেলে সিলেটে চা শিল্পের পাশাপাশি পাটশিল্পও সমৃদ্ধ হতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরারীচাঁদ কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দীন, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সুমিত্রা রায়, সহকারী কমিশনার সিহাব বিন আমিন, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এবং পাট উন্নয়ন কর্মকর্তা মো. হামীম তালুকদার। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট