1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Programma VIP e Promozioni Ricorrenti su Cocoa Casino Vantaggi Esclusivi 2026 Supporto clienti via email e chat su Big Candy Casino tempi di risposta 2026 Provider di software su Spinmacho collaborazioni con i migliori sviluppatori 2026 পরিচালকের বিদায় সংবর্ধনায় ‘নির্বাচিত’ ৫০ নার্স! ওসমানী মেডিকেলে নোটিশ ঘিরে সাধারণ নার্সদের ক্ষোভ? দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইমদাদ চৌধুরী বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত Sweet Bonanza slot temasıyla göz kamaştırıyor

সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী জ্বালানি ব্যবহারে সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৯৪ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স :: জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি রবিবার (০৮ মার্চ) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কমিটির উপদেষ্টা হিসেবে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সংকট দেখা দিতে পারে। তাই সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও তাঁর অফিস কক্ষে লাইট ও এসি ব্যবহারে সংযমী হয়েছেন। এর মাধ্যমে তিনি সবার জন্য বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা দিয়েছেন।

ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ছিনতাই প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি মার্কেট ও পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। তিনি বলেন, ছিনতাইকারীরা ছিনতাই শেষে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। তাই মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি অনেক ক্ষেত্রে মার্কেটের ভেতরে মোটরসাইকেল প্রবেশ বন্ধ করতে হবে। শুধু ছিনতাইকারী ও কিশোর গ্যাং নয়, তাদের পেছনে কারা রয়েছে তাও খুঁজে বের করতে হবে। আটক হওয়ার পর কেউ তাদের ছাড়িয়ে নিতে এলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রবাসীদের জন্য সিলেটে আধুনিক মানের স্বল্প ব্যয়ের আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় অনেক প্রবাসী রাতে বিমানবন্দরে এসে থাকার জন্য উপযুক্ত হোটেল পান না। এ বিষয়টি বিবেচনায় রেখে জিন্দাবাজারে ওভারসিজ ভবনে আধুনিক সুবিধাসম্পন্ন ১০তলা একটি ভবন নির্মাণ করা হবে। এতে হোটেল, ট্রেনিং সেন্টার এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা থাকবে। পাশাপাশি প্রবাসীদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার জন্য স্কুল ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট