1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ব্র্যাক মাইক্রোফাইনান্সের উদ্যোগে ছাগল পালনের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ২টি বাস উপহার শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন বিকেল ৫টার পর বসতে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দিলো হকাররা এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্নের পরিকল্পনা, ইসির পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়ন চলছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন জসিম উদ্দিন রাজবির ব্যবসায়ী নেতা হাজী দিলওয়ার হোসেন’র সুস্থতা কামনায় পরিবারের দোয়া প্রার্থনা ইরানের নতুন ৫ শর্ত সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস প্রবাসী হজ্বযাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শুভেচ্ছা

মহানগর পুলিশের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রী অপরাধ দমনে সিলেট নগরী আইপি ক্যামেরার আওতায় আনা হবে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স :: বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজের গতি আরও বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে সিলেটকে গড়ে তুলতে সরকার কাজ করছে। অপরাধ দমনে শিগগিরই সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে।

আজ (মঙ্গলবার) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্মকর্তাদের সঙ্গে এসএমপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সম্পদ সীমিত হলেও বিদ্যমান সম্পদ ও সক্ষমতাকে সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা, আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারবৃন্দ, সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট