
সিলেট জেলায় এক যোগে ২০ লক্ষ বৃক্ষ রোপনকল্পে প্রস্তুতি মূলক সভা সোমবার (০৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, নির্বাচনের ইশতেহার মোতাবেক সরকার দেশব্যাপি ২৫ কোটি বৃক্ষ রোপনের আওতায় সিলেটে ২০ লক্ষ বৃক্ষ রোপণ করা হবে। কর্মসূচির আওতায় সরকারি- বেসরকারি নার্সারি থেকে চারা সংগ্রহ করে রাস্তার ধার, খাসজমি, চরাঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গন ও অন্যান্য খোলা জায়গায় এক দিনে ২০ লক্ষ গাছ রোপণের কর্মযজ্ঞ গ্রহণ করেছেন। এর প্রেক্ষিতে তিনি সরকারি দপ্তর ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে পরামর্শ বিনিময় করেন।
সভায় বক্তারা বলেন, গাছ লাগলেই গাছ বাঁচেনা, তার সঠিক পরিচর্যা করতে হবে। ইউিনয়নগুলো ছোট ছোট ভাগ করে মনিটরিং ও রিপোটিং ব্যবস্থা করতে হবে। যাতে গাছগোলু সঠিক পরিচর্যায় বেঁচে ওঠে সেদিকে কঠোর নজর রাখতে হবে। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দরা গাছ রোপণ নিয়ে তাদের পরিকল্পনা ব্যক্ত করেন। তারা বলেন, বর্ষার মৌসুম হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময়। পরিবেশ ও আবহাওয়া অনুযায়ি গাছ রোপণ করতে হবে যেন গাছ সহজে বাড়তে পারে। সিলেট অঞ্চলে ফলের গাছ অনেকাংশই কম, তাই ফল গাছ লাগানো এবং গাছ এমন সব জায়গায় লাগাতে হবে যেন পরর্বতী সময়ে কোন কারনে গাছ কাটতে না হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীনের সঞ্চালনায় বক্তৃতা করেন উপপরিচালক, স্থানীয় সরকার সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ আরও উপস্থিত ছিলেন এনজিও সংস্থা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ।