1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার–২০২৫’ অনুষ্ঠিত যাকাত অনুগ্রহ বা দান নয়; এটি সম্পদশালী মানুষের ঈমানী দায়িত্ব- বিভাগীয় কমিশনার সিলেটে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে ইফতার মাহফিলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী মধ্যপ্রাচ্যের সংকটে প্রবাসীদের পাশে সরকার জৈন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী জ্বালানি ব্যবহারে সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না -আরিফুল হক চৌধুরী ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ

সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স :: ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে সিলেটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়েছে।

রবিবার (০৮ মার্চ) দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী দিবসের এবারের প্রতিপাদ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের সমাজের অন্যতম নেতিবাচক দিক হলো নারীদের তাদের প্রাপ্য অধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত করা। আমরা ছোটবেলা থেকেই ছেলে-মেয়ের মধ্যে ভেদাভেদ করে এই বঞ্চনার বীজ রোপণ করি। পরবর্তীতে শিক্ষা, পুষ্টিকর খাদ্য, চিকিৎসা এবং সম্পত্তির অংশ প্রদানের ক্ষেত্রেও এই বৈষম্য প্রায়ই দেখা যায়।

তিনি বলেন, পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না; নিজস্ব যোগ্যতা ও মেধা দিয়েই নিজের অবস্থান তৈরি করতে হয়। আমাদের মেয়েরাও নিজেদের যোগ্যতা দিয়ে সমাজে এগিয়ে যাচ্ছে। সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশ ও সমাজের কল্যাণে তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। জেলা প্রশাসক বলেন, নারীদের এগিয়ে যাওয়ার পথে সমাজের প্রতিবন্ধকতাগুলো দূর করার দায়িত্ব আমাদের সবার। অতীতে ধর্মের দোহাই দিয়ে নারীদের পিছিয়ে রাখার চেষ্টা করা হতো, অথচ সব ধর্মেই নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। বর্তমান সময়ে সাইবার বুলিংয়ের মাধ্যমেও নারীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। নারীদের এগিয়ে যাওয়ার পথে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সরকার সবসময় বদ্ধপরিকর।

সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার এবং জেলা শিশু একাডেমির পরিচালক সাইদুর রহমান ভুঁইয়া। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট