1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে উইমেন ফর উইমেন রাইটস’র আর্থিক সহায়তা সিলেট বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার–২০২৫’ অনুষ্ঠিত যাকাত অনুগ্রহ বা দান নয়; এটি সম্পদশালী মানুষের ঈমানী দায়িত্ব- বিভাগীয় কমিশনার সিলেটে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে ইফতার মাহফিলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী মধ্যপ্রাচ্যের সংকটে প্রবাসীদের পাশে সরকার জৈন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী জ্বালানি ব্যবহারে সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না -আরিফুল হক চৌধুরী ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার

যাকাত অনুগ্রহ বা দান নয়; এটি সম্পদশালী মানুষের ঈমানী দায়িত্ব- বিভাগীয় কমিশনার

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স :: সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, যাকাত অনুগ্রহের বিষয় বা দান নয়; এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ ইবাদত। যাকাত হলো সম্পদশালী মানুষের সম্পদের ওপর দরিদ্র মানুষের ন্যায্য হক।

তিনি আজ বুধবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম। ইসলাম ধর্ম কোনো নির্দিষ্ট দেশ বা জাতির জন্য নয়; বরং সমগ্র মানবজাতির শান্তি, সাম্য ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য এসেছে। ইসলামের বিধান অনুযায়ী সঠিকভাবে যাকাত আদায় করা হলে সমাজে দারিদ্র্য অনেকাংশে হ্রাস পাবে।

তিনি আরও বলেন, যাকাত কী, কীভাবে যাকাত আদায় করতে হয় এবং যাকাতের হিসাব—এসব বিষয়ে শিক্ষার্থীদের প্রাথমিক স্তর থেকেই ধারণা দেওয়া প্রয়োজন। এতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যাকাত বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।

বিভাগীয় কমিশনার বলেন, ইসলাম ধর্ম মানবজাতির মুক্তি ও কল্যাণের জন্য প্রবর্তিত হয়েছে। ইসলামের মৌলিক চেতনা ধারণ করে যাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যাকাত অন্তর্ভুক্ত না হলে এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। যাকাত আদায়ে ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি সরকারের অন্যান্য দপ্তরকেও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি যাকাতের অর্থ ক্ষুদ্র আকারে বিতরণ না করে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার মতো টেকসই কর্মসূচি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক ড. আনোয়ারুল কাদির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মুহিবুর রহমান। সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম সমিতির নেতৃবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট