অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি এম. সোয়েব আহমদ, বদরুল আলম টিপু, দানিয়েল হাসান, মাস্টার তালেব হোসেন ও মশিউর রহমান জায়গীরদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শিহাব খান, যুগ্ম সম্পাদক সাংবাদিক এম জে এইচ জামিল, হেলাল আহমদ ও আব্দুল গফফার, সহ-সাধারণ সম্পাদক ভুলন কান্তি তালুকদার, সাইদুল ইসলাম ও আজমল হোসেন শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভুঁইয়া, শামসুল ইসলাম সাপ্তাব ও দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী, সাহিত্য সম্পাদক কবি আজমল হোসেন, আইন সম্পাদক টি এম ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসাইন শাহিদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সল আহমদ, সহ-কোষাধ্যক্ষ এলমান আহমদ তানজির, সদস্য শিহাব উদ্দিন স্বপন, মাহফুজ হোসাইন, বেলাল খান এবং শোয়েব খান প্রমুখ। বক্তারা বলেন, এতিমদের সাথে নিয়ে ইফতার করা অত্যন্ত সওয়াবের কাজ। শান্তিগঞ্জ সমিতি সিলেট সবসময়ই সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।