1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
Programma VIP e Promozioni Ricorrenti su Cocoa Casino Vantaggi Esclusivi 2026 Supporto clienti via email e chat su Big Candy Casino tempi di risposta 2026 Provider di software su Spinmacho collaborazioni con i migliori sviluppatori 2026 পরিচালকের বিদায় সংবর্ধনায় ‘নির্বাচিত’ ৫০ নার্স! ওসমানী মেডিকেলে নোটিশ ঘিরে সাধারণ নার্সদের ক্ষোভ? দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইমদাদ চৌধুরী বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত Sweet Bonanza slot temasıyla göz kamaştırıyor

তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করে আমাদের কর্মীরা প্রমাণ করেছেন যে তাঁরা দলের জন্য কতটা নিবেদিত। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্ঠায় দেশে আজ জনগনের রায়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশে গণতান্ত্রিক এই ধারাকে আর সুসংহত করতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী কতে আমাদের কাজ করতে হবে। এজন্য ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। আমাদেরকে প্রতিটি পাড়া-মহল্লায় বিএনপি সরকারের সাফল্যের বার্তা পৌঁছে দিয়ে জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গিকার করতে হবে।

সিলেট মহানগর বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতায় নগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে গত সোমবার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জাতীয়তাবাদী দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় ও গতিশীল করার কোন বিকল্প নেই। এই নতুন আহবায়ক কমিটি ২৮ নং ওর্য়ার্ডে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করবে বলে আমরা আশাবাদী। আপনাদেরকে সব ধরনের উসকানি ও ষড়যন্ত্র মোকাবিলা করে শান্ত ও সুশৃঙ্খলভাবে জনগণের পাশে থেেেক কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির। বক্তব্য রাখেন সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডাঃ এনামুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের বিভাগীয় সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হোসেন আহমদ রাহুল, সদস্য সচিব নুরুল আমিন প্রমুখ। এছাড়া সভায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে মকসুদ আহমদকে আহবায়ক এবং সিনিয়র সদস্য হলেন হাবিবুর রহমান মাছুমকে সিনিয়র সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর ২৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে মহানগর নেতৃবৃন্দ দিকনির্দেশনা প্রদান করেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট