1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা মাইলফলক হয়ে থাকবে: আবুল কাহের শামীম প্রভাষক আজাদ উদ্দিনের স্মরণে বন্ধু চিরন্তন সিলেটের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ সিলেটে থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সাত শতাব্দীর প্রথার অবসান: স্বচ্ছতা ও উন্নয়নের পথে সিলেটের ঐতিহাসিক দরগাহ ব্যবস্থাপনা দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন কোম্পানীগঞ্জে ২০ হাজার মাছের পোনা বিতরণ করলো ব্র্যাক

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।

শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মুহাম্মদ তাসনিম বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করার কোন বিকল্প নেই। শ্রমিকদের অধিকার কেউ স্বেচ্ছায় দেয় না, আদায় করে নিতে হয়। শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম দেশের অর্থনীতির চাকা সচল থাকে। অথচ শ্রমিকরা বারবারই বঞ্চনার শিকার হবেন, এটা মেনে নেয়া যায় না। তিনি আরো বলেন, সিলেটের রিক্সা শ্রমিকরা অনেক অন্যায় আচরণের স্বীকার হচ্ছেন। নানা সময়ে নানা নিয়ম তৈরি করে রিক্সা শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে দেয়া হয়েছে। আমরা এর অবসান চাই। সমাবেশে তিনি সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন ও সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে একাত্মতা পোষণ করে ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইককে রোড পারমিট, ড্রাইভিং লাইসেন্স, আলাদা স্ট্যান্ড-সহ ন্যায়সংগত সকল দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিবুর রহমান শামীম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সমাবেশে বিষেশ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, ফেডারেশনের সিলেট অঞ্চলের সহকারী পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুস সুবহান, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সুবিদ বাজার ইউনিটের সভাপতি শাহ আলম, আব্দুল মালিক, সোনাতলা ইউনিটের সভাপতি শুকুর আলী, সহ-সভাপতি আব্দুল মুনিম, সাধারণ সম্পাদক অলিউর রহমান, সদস্য পাখি মিয়া, ১০নং ওয়ার্ডের নেতা মোহাম্মদ আবিদুর রহমান কয়েস, রাজু কান্ত দাস, মো. সবুজ মিয়া, কানিশাইল ইউনিটের সভাপতি রাসেল আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট