1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার ‘জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক সভা সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) র‌্যালি ২১ আগস্ট শুক্রবার pinco ilə bağçılıqda səhv seçimlərdən qaçın জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডঃ জামিল আহমদ রাজুকে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিনন্দন যুবলীগ নেতা নুরুল আমিন খুকু ও ছাত্রলীগ নেতা চুপ্পুকে জেলহাজতে প্রেরণ Mostbet yeni giris ucun rahatdir সিলেট সিটি কর্পোরেশন অনিয়মের আতুর ঘর:ফ্যামেলী কার্ড শুমারী নিয়ে নানা গুঞ্জন! 1win ilə sistemli oyun üçün düzgün addımlar Canlı masa oyunları Bethub giriş

জাতীয় পুরস্কার অর্জন করায় সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়কে জিডিএফ’র সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়ের কার্যক্রম প্রশসংনীয়। সমাজকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পেছনে ফেলে রাখা যাবে না। তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে জিডিএফ ও সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয় যেভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে, তা সর্বমহলে অনুকরণীয়। এই ধরনের মহতী উদ্যোগের মাধ্যমে অবহেলিত শিশুরা সমাজের মূল স্রোতে মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন।
তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন প্রতিবন্ধী মানুষের কল্যাণে সবসময় পাশে আছে মানবিক অগ্রযাত্রায় থাকবে। তিনি বলেন, সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয় জাতীয় পুরস্কার প্রাপ্তি সিলেটের জন্য এক বিরাট গৌরব ও আনন্দ বয়ে এনেছে। তিনি এধরনের প্রতিষ্ঠানের মতো অন্যান্য প্রতিষ্ঠানদেরকেও শিক্ষাক্ষেত্রে কাজ করার আহ্বান জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী সোমবার (১৮ মে) সকালে নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর উদ্যোগে সফল সংগঠন হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করায় ‘সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়’কে দেওয়া সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক রফিকুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, এনজিও ফেডারেশন সিলেটের সভাপতি বেলাল আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামছুল বাছিত শেরু, সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি হেরন্ড রশিদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ।
জিডিএফ’র নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হক জাবেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট আব্দুল কাদের, রাগীব রাবেয়া প্রতিবন্ধী ইন্সটিটিউটের প্রধান শিক্ষিকা হেপী রানী দে, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফও অনলাইন নিউজ পোর্টাল সিলেট বুলেটিন এর প্রধান সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, তালুকদার ফাউন্ডেশনের সভাপতি রফিক উদ্দিন, আপাসান ইন্টারন্যাশনালের সমন্বয়কারী স্বর্ণময়ী, সাউথ এশিয়া বেতার শ্রোতা ক্লাবের সভাপতি দিদার ইকবাল।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব ইসমাঈল গনি হিমন, জিডিএফ এর সভাপতি প্রমেশ দত্ত, জিডিএফ ডিকেএফ দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়েল কোষাধ্যক্ষ দিদার আহমদ, জিডিএফ এর সদস্য নারী উদ্যোক্তা ও প্রশিক্ষক সাবিলা কান্তা, নির্বাহী সদস্য ও সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ববি বেগম, শিলন বেগম, পার্থ সারতি দত্ত, শিক্ষক মলয় রায়, সরুপা বেগম, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, বেইল শিক্ষক সমিরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি, খাদিজাতুল কোবরা শিফা, রাদিয়া জান্নাত তালুকদার, আফসানা আক্তার মুন্নী, জুঁই রানী দাস, তুফায়েল আহমদ সুয়েব, ফাইজান আহমদ হাফিজ, তাসকিয়া জান্নাত ইশা, অভিভাবক রোকেয়া বেগম, সীমা বেগম প্রমূখ। অনুষ্ঠানে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র পক্ষ থেকে জাতীয় পুরস্কার অর্জন করায় সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট