1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সিলেটে হকারদের মিছিলে বিকেল ৫টার পর ব্যবসার সুযোগ দেওয়ার দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

‘ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’ সহ নানা শ্লোগান সহকারে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ সিলেট মহানগর। বিকেল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধের পর ব্যবসা করার সুযোগ দিতে এই বিক্ষোভ মিছিল করা হয়।

 

মঙ্গলবার (১২ মে) বিকেলে নগরীর রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

 

তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেল এর পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, আমরা নিজেরাই কর্মসংস্থান তৈরি করে কোনোমতে সংসার চালিয়ে যাচ্ছি। আমাদের মাধ্যমে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বেড়ে উঠছে। আমরা দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছি। কিন্তু আমাদের উপরেই নির্যাতন করছে প্রশাসন। প্রশাসন যদি এমন আচরণ করে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সবসময় হকাররা প্রশাসনের নির্যাতন ও গ্রেফতারের শিকার হচ্ছেন।

 

বক্তারা আরো বলেন, আমাদের জীবিকার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রতিদিন বিকেল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধের পর ব্যবসা করার সুযোগ দিতে হবে। এতে করে সাধারণ হকাররা তাদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে। দাবি আদায় না হলে বক্তারা আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।

 

মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, রুবেল ইসলাম, জাকির হোসেন, শাহ আলম, জামাল উদ্দিন, হোসেন, আলো দাস, কৃষ্ণ, দেলোয়ার, বারেক আহমদ, তিলু মিয়া, নাহিদ মিয়া, অপু মিয়া, রফিক, জুয়েল মিয়া, কাজল মিয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট