1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে তরুণ নেতা এম. গিয়াস রানা কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় বাপাউবো’র চলমান প্রকল্প পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা মাইলফলক হয়ে থাকবে: আবুল কাহের শামীম প্রভাষক আজাদ উদ্দিনের স্মরণে বন্ধু চিরন্তন সিলেটের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ সিলেটে থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সাত শতাব্দীর প্রথার অবসান: স্বচ্ছতা ও উন্নয়নের পথে সিলেটের ঐতিহাসিক দরগাহ ব্যবস্থাপনা

সিলেটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক :: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও “উচ্চ শব্দ: পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকির কারণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশনার ভবনের সামনে সংক্ষিপ্ত র‍্যালি শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শাহ কামাল।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, শব্দদূষণ বর্তমানে একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এ সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি বলেন, আইন প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবহন খাতসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বক্তারা শব্দদূষণের বিভিন্ন কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেল, বেলা’র সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা, বাপা’র সাধারণ সম্পাদক কাসমির রেজা, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কাওছার আহমেদ, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমেদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমানসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দক্ষিণ সুরমার গোটাটিকর ও আলমপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি যানবাহনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট