1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বগুলাবাজার ইউনিয়ন যুবদলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হাত কেটে ফেলার হুমকি? ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত এনজেএল হসপিটাল ও ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হেড-নেক ক্যান্সার ডে পালিত

অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ না হলে ১১ মে প্রতিবাদ দিবস —- গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক :: সারা দেশে অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ ও গ্যাসের প্রিপেইড মিটারের মত বিদ্যুৎ এর প্রিপেইড মিটার স্থাপন ও এর কার্যক্রম দ্রুত সম্পন্নের পাশাপাশি বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা উদ্ধারের দাবীতে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক জরুরী সভা বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদের মার্কেটের তয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২৫ এপ্রিল শনিবার বিকালে অনুষ্ঠিত হয়।

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এর পরিচালায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সদস্য মামুন রশীদ এডভোকেট, সরোজ ভট্টাচার্য্য, ব্যবসায়ী নেতা মোহাম্মদ লায়েক মিয়া, আব্দুল মতাওয়ালী ফলিক, যুবনেতা জুয়েল আহমদ নিপু প্রমুখ।
সভার শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠতা, দুর্নীতি বিরোধী আন্দোলনের নিঃস্বার্থ গণসংগঠক মরহুম আইনজীবী নাসির উদ্দিন সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় আহবায়ক হিসাবে অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল-কে মনোনীত করা হয়।
সভায় বক্তারা সিলেট সহ মফস্বল এরিয়ায় ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এর তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং বলেন বিদ্যুতের বৈষম্য দেশবাসী মানেনা। দেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকরা অসহনীয় বিদ্যুতের লোডশেডিংয়ে বিক্ষুব্ধ ও বিরক্ত। রাজধানীতে বিদ্যুতের লোডশেডিং নেই, কারণ রাজধানী উত্তপ্ত হয়ে যাবে। নেতৃবৃন্দ বলেন, ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। জেলা উপজেলা গ্রামেগঞ্জে অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ করুন। আগামী ১০ দিনের মধ্যে সিলেট সহ মফস্বল অঞ্চলে অসহনীয় বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে না আসলে ১১ই মে সোমবার সিলেট কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভা ও সারাদেশে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের ব্যানারে প্রতিবাদ দিবস পালন করার জন্য সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের প্রতি আকুল আহ্বান জানানো হয়। পাশাপাশি বিদ্যুতের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ, সিলিন্ডার গ্যাসের দাম সহনীয় করার জন্য সরকারের প্রতি জোরদাবী জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট