1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে হিন্দু বাড়ী ও মন্দিরে হামলার বিচার দাবি এইচআরসিবিএম ‘র সিলেট রেঞ্জে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোম্পানিগঞ্জে পৈতৃক জমি ফেরত চেয়ে হতদরিদ্র গেদা মিয়ার আহাজারি শ্রমমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দোয়ারাবাজারে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত দিরাই পৌরসভার প্রকৌশলীর অডিও ঘিরে তোলপাড় নরওয়ে রূপকথা: হলান্ড-ঝড়ে বিশ্বকাপ থেকে বিদায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ফেঞ্চুগঞ্জে আবার বালু উত্তোলনে তোড়জোড়, মুখবন্ধ সেই ইউএনও’র পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

হত্যাচেষ্টা মামলার হাজিরা দিতে সিলেটের আদালতে ত্রিরত্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

বাবু সুরঞ্জিত সেন গুপ্ত হত্যাচেষ্টা মামলা: জবানবন্দি দিতে সিলেটের আদালতে সাবেক ও বর্তমান ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী আরিফ-বাবর ও গৌছ।

এখন সিলেট ডেক্স :: সিলেটের সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত হত্যা চেষ্টা মামলায় হাজিরা ও জবানবন্দি দিতে সিলেটের আদালতে এসেছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি কে গৌছ, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।সোমবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদালতে তারা স্বশরীরে হাজির হয়ে শুনানিতে অংশ নেন। এরআগে বিমানযোগে সিলেট আসেন এই তিন নেতা। ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাইবাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলে নিহত ও ২৯ জন আহত হন। অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় দিরাই থানার এসআই হেলাল উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০২০ সালের ২২ অক্টোবর সুরঞ্জিত সেনের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনার দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গৌছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়। এই মামলার হাজিরা দিতে তিন রত্নকে আজ সকালে সিলেট জজ কোর্ট প্রাঙ্গণে দেখা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট