1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সম্পদে সমৃদ্ধ সিলেট, উন্নয়নে কেন বঞ্চিত? ক্ষোভ বাড়ছে জনমনে

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

রিপোর্টার: মঙ্গল আহমেদ (রুবেল) :: গ্যাস, চা, পাথর, রেমিট্যান্স, তেল ও পর্যটন—দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে সিলেট অঞ্চল। দেশের জ্বালানি সরবরাহ থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা অর্জন—বিভিন্ন খাতে সিলেটের অবদান দীর্ঘদিনের। তবুও উন্নয়ন ও অবকাঠামোগত সুবিধার ক্ষেত্রে বারবার বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন সিলেটবাসী।

স্থানীয়দের দাবি, দেশের অর্থনীতির প্রাণশক্তি জোগালেও সিলেটের যোগাযোগব্যবস্থা, বিশেষ করে রেলপথে দীর্ঘদিন ধরে নানা ত্রুটি-বিচ্যুতি রয়ে গেছে। প্রায়ই ট্রেন দুর্ঘটনা ও লাইনচ্যুতির ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। যথাযথ সংস্কার ও স্থায়ী সমাধানের উদ্যোগ না নিয়ে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

এছাড়া সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়াও ক্রমাগত বাড়ছে। এতে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ছে। টিকিটের উচ্চমূল্যের কারণে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ বা দীর্ঘ সময়ের বিকল্প পথে যাতায়াত করছেন বলে জানা গেছে।

সচেতন মহলের মতে, সিলেটের নিজস্ব সম্পদ ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে অঞ্চলটি দেশের অন্যতম সমৃদ্ধ নগরীতে পরিণত হতে পারে। পর্যটন খাত, প্রাকৃতিক সম্পদ এবং প্রবাসী আয়ের সমন্বিত ব্যবহারের মাধ্যমে সিলেটের উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় আন্দোলন বা দাবি উঠলে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে দিন দিন ক্ষোভ বাড়ছে সিলেটবাসীর মধ্যে। দ্রুত অবকাঠামোগত উন্নয়ন, রেলপথ সংস্কার, বিমান ভাড়া নিয়ন্ত্রণ এবং সিলেটের সম্পদের ন্যায্য ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সিলেটবাসীর ভাষ্য, “আমাদের প্রাপ্য আমাদের বুঝিয়ে দিতে হবে। অন্যথায় সিলেটবাসী নিজেদের অধিকার আদায়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট