1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দোয়ারাবাজারে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত দিরাই পৌরসভার প্রকৌশলীর অডিও ঘিরে তোলপাড় নরওয়ে রূপকথা: হলান্ড-ঝড়ে বিশ্বকাপ থেকে বিদায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ফেঞ্চুগঞ্জে আবার বালু উত্তোলনে তোড়জোড়, মুখবন্ধ সেই ইউএনও’র পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত আন্তঃজেলা ডাকাত সদস্য সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলাল গ্রেফতার সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন ৩ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, জেলা প্রশাসকের দ্বারস্থ ভুক্তভোগী

ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির–সাধারণ সম্পাদক সফাত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। রোববার (০৫ মার্চ) বিকেল ৫টায় ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি নির্বাচিত হয়। নির্বাচনী কার্যক্রমে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সাব্বির আহমদ ও সফাত উল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে আজিম আহমদ ৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফ মোক্তার পেয়েছেন ৪৫ ভোট।

 

এদিকে কোষাধ্যক্ষ পদে ফখরুল ইসলাম নোমান ৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সালাহ উদ্দিন পেয়েছেন ৫২ ভোট। মোট ১২৩টি ভোটের মধ্যে কোষাধ্যক্ষ পদে ২টি এবং সাধারণ সম্পাদক পদে ৩টি ভোট বাতিল হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক সফাত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আজিম আহমদ আকাশ ও কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম নোমান সকল ভোটার ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকার উন্নয়ন, শৃঙ্খলা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট