1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
Bahis dünyasının lider markası artık Mariobet güncel bağlantısında ✨ Mariobet Giriş 2025 için En Hızlı Yöntem জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার ‘জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক সভা সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) র‌্যালি ২১ আগস্ট শুক্রবার pinco ilə bağçılıqda səhv seçimlərdən qaçın জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডঃ জামিল আহমদ রাজুকে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিনন্দন যুবলীগ নেতা নুরুল আমিন খুকু ও ছাত্রলীগ নেতা চুপ্পুকে জেলহাজতে প্রেরণ Mostbet yeni giris ucun rahatdir সিলেট সিটি কর্পোরেশন অনিয়মের আতুর ঘর:ফ্যামেলী কার্ড শুমারী নিয়ে নানা গুঞ্জন!

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ: অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের মূল প্রবেশদ্বার হঠাৎ বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা, স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই গেটটি বন্ধ থাকায় প্রতিদিন শতাধিক শিক্ষার্থীকে প্রায় ৫০০ থেকে ৮০০ গজ অতিরিক্ত পথ ঘুরে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।

শুধু বিদ্যালয়ে আসা-যাওয়া নয়, টিফিনের সময় বাড়িতে যাওয়া-আসাসহ দিনে চার থেকে পাঁচবার এই দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এতে তাদের শারীরিক কষ্ট বাড়ছে, পাশাপাশি অনেকেই বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে—যা শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

বর্তমানে যাতায়াতের জন্য ব্যবহৃত বিকল্প পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ রয়েছে। ওই পথে দুই থেকে তিনটি ঝুঁকিপূর্ণ স্পট রয়েছে এবং পূর্ব পাশের রাস্তা ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে ভরা থাকায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

এছাড়া অতিরিক্ত পথ চলার কারণে সড়ক পারাপারে ঝুঁকি, যানবাহনের চাপ এবং সময় অপচয়—সব মিলিয়ে চরম উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। তাদের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথ সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হওয়া অত্যন্ত জরুরি, কিন্তু বর্তমান পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরছে।

এ পরিস্থিতিতে এলাকাবাসী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়ের মূল গেটটি পুনরায় চালুর জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট অভিভাবকদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিভাবকদের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে এবং বিদ্যালয়ে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরে আসবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট