1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, গার্ড অব অনারে বরণ চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বগুলাবাজার ইউনিয়ন যুবদলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হাত কেটে ফেলার হুমকি?

লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী
এখন সিলেট ডেক্স  :: বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও দ্বীনি শিক্ষার বিকল্প নেই।  লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো যুগ যুগ ধরে ইলমে দ্বীন বিতরণের মাধ্যমে আদর্শ মানুষ গড়ার কাজ করে যাচ্ছে। রমজানের পবিত্রতা রক্ষা এবং আর্তমানবতার সেবায় নিবেদিত হওয়া প্রতিটি মুমিনের পবিত্র দায়িত্ব। আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) প্রতিষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে বাংলাদেশ তথা বিভিন্ন দেশে হাজার হাজার সেন্টার পরিচালিত হচ্ছে। সেই সব সেন্টারে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা পবিত্র কুরআন শিক্ষা অর্জন করে আদর্শ জীবন গড়ে তুলছে। তিনি আরও বলেন, ইফতার ও দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভ্রাতৃত্ব ও ত্যাগের এক মহান শিক্ষা। আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) যে আদর্শ আমাদের শিখিয়ে গেছেন, সেই অনুযায়ী আমাদের আমল ও আখলাক গঠন করতে হবে। তিনি উপস্থিত ছাত্র ও অভিভাবকদের দ্বীনি শিক্ষায় আরও মনযোগী হওয়ার এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে আল ইসলাহ’র পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রবিবার (১৫ মার্চ) দক্ষিণ সুরমার চন্দিপুল সংলগ্ন পিরোজপুরস্থ গুলবাহার মাদরাসা কমপ্লেক্সে লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আল ইসলাহ দক্ষিণ সুরমা সিলেটের অর্থ সম্পাদক হাজী আলা উদ্দিন, তেতলী ইউনিয়ন আল ইসলাহ সহ-সভাপতি সদাই মিয়া, সোনা মিয়া সিদ্দিকী, ক্বারী আলী আহমদ, ক্বারী রফিকুল ইসলাম, কামরান আহমদ খান, হাফিজ গোলজার আহমদ চৌধুরী প্রমুখ।
মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি এ কে এম মনোওর আলী। আয়োজিত এই মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট