1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে তরুণ নেতা এম. গিয়াস রানা কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় বাপাউবো’র চলমান প্রকল্প পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা মাইলফলক হয়ে থাকবে: আবুল কাহের শামীম প্রভাষক আজাদ উদ্দিনের স্মরণে বন্ধু চিরন্তন সিলেটের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ সিলেটে থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সাত শতাব্দীর প্রথার অবসান: স্বচ্ছতা ও উন্নয়নের পথে সিলেটের ঐতিহাসিক দরগাহ ব্যবস্থাপনা

সুনামগঞ্জ সমিতি সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে
এখন সিলেট ডেক্স  :: সুনামগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাক্কির হোসেন কামালী-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: দিদার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অধ্যক্ষ লে. ক. (অব:) আতাউর রহমান পীর, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আতাউর রহমান, মো: আরিফ মিয়া, সাবেক সভাপতি নাসিম হোসাইন, অ্যাডভোকেট রাজ উদ্দিন।
ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লে. অধ্যাপক মো: মনিরুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাউশি উপপরিচালক ড. আব্দুল কাদির, সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, কলেজ পরিদর্শক শেখ মো: নজরুল ইসলাম, প্রফেসর ড. তোফায়েল আহমদ, অধ্যাপক ড. মুশতাক আহমদ, এডভোকেট মো: সিদ্দিকুর রহমান, প্রফেসর আব্দুল মান্নান খান, আ ন ম ওয়াহিদ কনা মিয়া, মো: ফজলুর রহমান, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, হোটেল পলাশের স্বত্ত্বাধিকারী শেখ ফারুক আহমদ, এস এম আব্দুল হাই পীর, অধ্যক্ষ ছাব্বির আহমদ, অধ্যাপক জমির উদ্দিন, সৈয়দ বদরুল আলম, মো: গোলাম কাদের চৌধুরী, নাদিরা সুলতানা, শাহ মো: হারুন অর রশিদ, স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, সুনামগঞ্জ জেলা বারের সদ্য সাবেক সভাপতি এডভোকেট আছন হক, শেখ আব্দুল লতিফ, দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, এনামুল রমিজ তালুকদার, ছাতক সমিতির সাবেক সভাপতি এডভোকটে মাসুম আহমদ।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ মো: মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, সদস্য সৈয়দ নেছার আহমদ, মো: আতিকুর রেজা চৌধুরী, মো: এটিএম তারেক, মোহাম্মদ আলী। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে সুনামগঞ্জ সমিতি সিলেটের বিপুল সংখ্যক সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেট মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মাওলানা করম আলী।
ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, আর্তমানবতার কল্যাণে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেবামূলক কার্যক্রমে মাধ্যমে এই সমিতি অনেক সুনাম ও ঐতিহ্য অর্জন করেছে। সেই ঐতিহ্য লালন করে সমিতির নেতৃবৃন্দ শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে আরো ভূমিকা রাখতে হবে। বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, একটি সুন্দর সমাজ গঠনে নৈতিক ও সামাজিক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট