1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিশু স্বাস্থ্য, কৃষি ও কৃষক রক্ষায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর এর কর্মসূচি কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চার নতুন দিগন্ত, সাহিত্য সংসদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ না হলে ১১ মে প্রতিবাদ দিবস —- গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ তিন কুনী বিলের বেরিবাঁধ নিয়ে বিরোধ: কৃষকের ক্ষতির আশঙ্কা, ইজারাদার ও অভিযুক্তদের পাল্টাপাল্টি বক্তব্য বিদেশে কর্মসংস্থানে প্রতারণা রোধে কঠোর সরকার, নতুন লাইসেন্স স্থগিত — মন্ত্রী আরিফুল হক তদন্ত কমিটির সুপারিশের পরও ২৬ দিন পার হলেও তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি সিলেটে গুরুকূল জ্ঞানগৃহের ‘গীতা স্কুল’ র শুভ উদ্বোধন অনুষ্ঠিত রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলনবিরোধী অভিযানে আটক ৬, দণ্ডিত ৫ — প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থানে স্বস্তি ছাতকে ফজল মিয়া হত্যা: প্রধান আসামি ‘ত্রাস’ হারুন র‍্যাব-৯ এর হাতে গ্রেপ্তার

সৈয়দ মোঃ কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার ইফতার মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে
ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের ধর্ম: জুনাঈদ আহমদ আনসারী

এখন সিলেট ডেক্স  :: সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফিজ মাওলানা জুনাঈদ আহমদ আনসারী বলেছেন, ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের ধর্ম। একজন মুমিনের জীবনে ঈমানদারি, আমানতদারি ও নৈতিকতার মূল্য সবচেয়ে বেশি। মাহে রমজান আমাদেরকে ত্যাগের মহিমায় মহিমান্বিত করে। পবিত্র আল কুরআন নাযিলের এই মাসে আমাদেরকে সত্যিকার অর্থে তাকওয়া অর্জন করতে হবে। তবেই আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি লাভ  করবো।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নগরীর ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা ইসলামপুর বাগমারাস্থ মসজিদ প্রাঙ্গণে মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মোঃ কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অত্র মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্টাতা মোতাওয়াল্লী সৈয়দ মোহাম্মদ কাওছার আলীর  সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের সাবেক এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আব্দুল মজিদ খান মানিক।
মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুল খায়েরের পরিচালনায় ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল মো: আমিরুল ইসলাম, মাদরাসার সহ-সভাপতি সৈয়দ মো: সুরুজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুল মতিন, সৈয়দ মো: নোমান আলী, মো: দিলাল আহমদ, মাদরাসার শিক্ষক ইকবাল আহমদ, মাওলানা নুরুল ইসলাম, হাফিজ মো: আলী আকবর, বিশিষ্ট সমাজসেবী মো: ইসলাম উদ্দিন প্রমুখ।
দোয়া মাহফিলে এলাকার মুরদেগানদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মুফতি হাফিজ মাওলানা জুনাঈদ আহমদ আনসারী। এসময় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট