1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সিলেট প্রেসক্লাবে ‘র আয়োজনে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

সিলেট প্রেসক্লাব ‘র আয়োজনে ‘সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিংয়ের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালাটি ২৯ আগষ্ট শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক ডিজিটাল মাধ্যমে সংবাদ বিশ্বব্যাপী পাঠকের কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন কলাকৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষকরা সাংবাদিকতার ক্ষেত্রে সত্য ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। সাংবাদিকতার মান উন্নয়ন ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিংয়ের চেয়ারম্যান ও দৈনিক মহাযুগের সম্পাদক ফরিদ আহমেদ নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিংয়ের কো-অর্ডিনেটর ইব্রাহিম হাসান (হাসনাইন)।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুবরাজ ফয়সল, সাবেক হেড অব ডিজিটাল, দৈনিক নয়া দিগন্ত, আব্দুল্লাহ মাহমুদ, হেড অব ডিজিটাল, হার্ড নিউজ বাংলা, এবং ইসমাঈল আহসান, প্রতিবেদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

কর্মশালাটির সার্বিক পরিচালনায় ছিলেন কামাল খান, সদস্য, ঢাকা প্রেসক্লাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ বলেন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক সাংবাদিকতার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করা এবং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া। নেতৃবৃন্দ আরো বলেন-এ প্রশিক্ষণ কর্মশালা মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট