1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। রবিবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে তিনি সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট