1. news@ekhonsylhet.com : ekhonsylhet : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. login@example.com : login :
  4. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা( জাসউস) এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২১আগস্ট সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ গার্ডেন টাওয়ারের একটি কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাসউস এর প্রতিষ্ঠাতা ও নবগঠিত কমিটির চেয়ারম্যান তমাল আহমদ মজুমদার এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সালমা বেগম এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান অরবিন্দু বর্মন, ভাইস চেয়ারম্যান সৈয়দ আছলাম হোসেন, ভাইস চেয়ারম্যান বুরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো সিরাজুল ইসলাম, ট্রেজারার মো. আবুল কালাম, সহ–সেক্রেটারি আকলিমা বেগম, সাংগঠনিক সম্পাদক রোকশানা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা রাজিয়া বেগম প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জাসউস এর সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. হেদায়ত উল্লাহ। সভায় বক্তারা জাসউস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তমাল আহমদ মজুমদার এর সেবামূলক কার্যক্রমের মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং চলমান সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে সবার আন্তরিক প্রচেষ্টা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অভিষেক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা( জাসউস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তমাল আহমদ মজুমদার বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে সেবা করে যাওয়া আমাদের কর্তব্য, এই কর্তব্য পালনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় তিনি আলোচনার মাধ্যমে তিনটি সিদ্ধান্ত ঘোষণা করেন। সিদ্ধান্তগুলো হলো- সংগঠনের কর্মপরিকল্পনা ও বাস্থবায়ন নিয়ে প্রতি মাসে একটি সভার আয়োজন করা, সভায় সকল সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং নবগঠিত কমিটির পরিচিতি ও কার্যক্রম তুলে ধরার জন্য একটি স্মরণিকা প্রকাশ করার জন্য কবি সৈয়দ আছলাম হোসেনকে সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট