
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।
২১ আগষ্ট শুকবার এক অভিনন্দন বার্তায় সাব্বির আহমদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক দক্ষতা তাঁকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য যোগ্য করে তুলেছে। তাঁর মতো একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় দেশের জনগণের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তিনি নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এটাই দেশবাসীর প্রত্যাশা।
যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি সব শ্রেণি-পেশার মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিজ্ঞতা ও প্রজ্ঞার মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ের মর্যাদা আরও সমুন্নত হবে এবং দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে। তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় দেশ শান্তি, উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।