1. news@ekhonsylhet.com : ekhonsylhet : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. login@example.com : login :
  4. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার (জাসউস) এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা ১৮ আগষ্ট মঙ্গলবার বিকাল ছয়টায় নগরী উপশহরস্হ গার্ডেন টাওয়ারের ৬ তলার কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হবে।

জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক। সভাপতিত্ব করবেন জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি তমাল আহমদ মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলার সাধারণ সম্পাদক কাসমির রেজা।

জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় সংলিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি তমাল আহমদ মজুমদার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট