1. news@ekhonsylhet.com : ekhonsylhet : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. login@example.com : login :
  4. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের বড় ভাই ও স্ত্রী’র সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদের বড় ভাই সিলেটের খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী শাফিল উদ্দিন কবির এর সুস্থতা কামনা এবং স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী সুফিয়া আহমদের সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগষ্ট শুক্রবার দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের সাবেক সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল খালিক এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির, সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, বিশিষ্ট মুরব্বির যথাক্রমে মোঃ তবারক আলী, রাসাইদ মিয়া, জয়াইদ আলী, শুক্কুর আলী, মসব আলী, অস্তর আলী, মজাইদ আলী, সমাজকর্মী আব্দুর রহমান, কামরুল ইসলাম মেম্বার, আব্দুল আহাদ, সেবুল আহমদ, হাফিজ ফরহাদ আহমদ, হাফিজ ফজলে রাব্বি প্রমুখ। এছাড়াও এলাকার অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের পিতা মরহুম আলহাজ্ব চাঁন মিয়া ও মাতা মরহুমা রাঈসা খাতুনের মাগফেরাত কামনায় এবং বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী শাফিল উদ্দিন কবির এবং স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী সুফিয়া আহমদের আশু রোগ মুক্তি কামনা করে মহান আল্লাহ’র দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল কাশেম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট