1. news@ekhonsylhet.com : ekhonsylhet : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. login@example.com : login :
  4. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকীকে বিএনপি নেতা জাকারিয়া খাঁনের অভিনন্দন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সদস্য মোঃ জাকারিয়া খাঁন।

বুধবার (১২ আগষ্ট) এক অভিনন্দন বার্তায় মহানগর বিএনপির সদস্য জাকারিয়া খাঁন বলেন, সিলেট নগরবাসীর বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে সিলেট ওয়াসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিফতাহ্ সিদ্দিকীর দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বে সিলেট ওয়াসার কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগরবাসী কাঙ্ক্ষিত সেবা পাবেন।

তিনি আরও বলেন, সিলেট নগরীর দীর্ঘদিনের পানি ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত সমস্যা সমাধানে ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

পাশাপাশি নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবার মাধ্যমে সিলেট ওয়াসাকে একটি আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন সিলেট মহানগর বিএনপির সদস্য জাকারিয়া খাঁন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট