1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি, স্বাধীন দুদক, শক্তিশালী ন্যায়পাল, স্থিতিশীল বাংলাদেশ নির্মাণ বিরাজমান জনদুর্ভোগের আশু সমাধান ও স্থানীয় দাবীতে দুর্নীতি মুক্তকরুণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিকেল ৫টায় ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের আহবায়ক সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য নেসারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডাঃ অরুন কুমার দেব, সহ-সভাপতি মামুন রশীদ এডভোকেট, মোহাম্মদ লায়েক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, নগর আহবায়ক মোঃ আব্দুল গফুর, তারেক আহমদ বিলাস, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, আইন বিষয়ক সম্পাদক, অরুণ চন্দ্রনাথ এ্যাডভোকেট, সহ প্রচার প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, আব্দুল করীম পাখি মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব, সহ শ্রম বিষয়ক সম্পাদক মিজান গাজী, কেন্দ্রীয় নেতা মশিউর রহমান, আমিরুল ইসলাম চৌধুরী আমনু, ইসমত ইবনে ইসহাক সানজিদ, আহমদ আফসারুজ্জামান আফসর, মাহবুব ইকবাল মুন্না, মানবাধিকার নেতা আলহাজ¦ মুক্তার হোসেন তালুকদার, এডভোকেট কামাল আহমদ, ব্যবসায়ী মুজিবুর রহমান, হাফিজ শরীফ আহমদ, শ্রমিক নেতা রিপন মিয়া, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক নিয়াজ কুদ্দুস খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রিখন তালুকদার লিখন, যুগ্ম আহবায়ক শিক্ষানুবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী, মিজানুর রহমান, জুয়েল আহমদ নীপু, সৈয়দ রাসেল, অঞ্জন রায় প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সারোয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি, স্বাধীন দুদক, শক্তিশালী ন্যায়পাল, স্থিতিশীল বাংলাদেশ নির্মাণ, বিরাজমান জনদুর্ভোগের আশু সমাধান ও স্থানীয় দাবিগুলো জনগণের এখন প্রাণের দাবি। পাশাপাশি গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুতের ত্রুটিযুক্ত প্রিপেইড মিটার বাতিল, বর্ধিত বিদ্যুতের দাম স্থগিত, প্রস্তাবিত গ্যাসের দাম বাতিলের দাবিতে খুব শীঘ্রই আমরা কর্মসূচি দিবো।

সভাপতির বক্তব্যে ইকবাল হোসেন চৌধুরী বলেন, স্বাধীন দুদক ও সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিমূলক প্রতিষ্ঠানকে দ্রুত কার্যকর যৌক্তিক সংস্কার ও স্থিতিশীল বাংলাদেশ নির্মাণ না করতে পারলে দেশে ১০ নম্বর মহাসংকেত তৈরি হতে পারে। অন্যান্য বক্তারা জ্বালানি তেলের দাম দুইবার, বিদ্যুতের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সিলেট নগরীতে খুন খারাবি বৃদ্ধি, সর্বোপরি গোটা দেশে অরাজকতা, রাজনৈতিক অস্থিরতা, মব সন্ত্রাস, বাক স্বাধীনতা ও সাইবার বুলিতে মনে হয় যেন এই দেশটা কি হাবিয়া দোজখে পরিণত হচ্ছে? সমাবেশে সিলেট-ঢাকা মহাসড়ক সহ সিলেট জেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কার ও সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু করার জোর দাবী জানান বক্তাগণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট