1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সিলেট মহানগরকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, সাইবার অপরাধ এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা। একই সঙ্গে থানাগুলোকে আরও জনবান্ধব করা, জিডি ও মামলা সংক্রান্ত হয়রানি কমানো, রাতের টহল ও চেকপোস্ট জোরদার এবং জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেন তিনি।

মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার।

তিনি বলেন, “সিলেট একটি পবিত্র নগরী। অতীতে এখানে দায়িত্ব পালন করায় এ অঞ্চলের মানুষ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে। সিলেটের মানুষ শান্তিপ্রিয় ও পরোপকারী। তাদের সহযোগিতায় একটি নিরাপদ ও বাসযোগ্য মহানগর গড়ে তুলতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

সভার শুরুতে সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে খোলামেলা আলোচনা হয়।

এ সময় সাংবাদিকরা যানজট নিরসন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, ছিনতাই-চুরি ও সাইবার অপরাধ দমন, অবৈধ আবাসিক হোটেল, অনলাইন জুয়া ও হানিট্র্যাপ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, থানাগুলোকে আরও জনবান্ধব করা, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে গতি আনা, রাতের টহল বৃদ্ধি, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধ এবং নম্বরপ্লেটবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের দাবি জানান।

জবাবে পুলিশ কমিশনার বলেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী, চোর, সাইবার অপরাধী ও অনলাইন জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা বা হয়রানিমূলক মামলার শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া কিশোর অপরাধ প্রতিরোধ সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা শেষে তিনি বলেন, “পুলিশ, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য সিলেট মহানগর গড়ে তোলা সম্ভব।”

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন, মোঃ রিয়াজুল কবির, পিএসসি, সুদীপ্ত রায়, মোঃ আফজাল হোসেনসহ সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইমজা, অনলাইন প্রেসক্লাব, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট