1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

এমডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক বালু ব্যবসায়ী।

সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাতক উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মো. খোকন মিয়া অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম মেনে রয়্যালটি পরিশোধ করে বৈধভাবে চেলা নদী থেকে বালু ক্রয়-বিক্রয়ের ব্যবসা পরিচালনা করে আসছেন।

তিনি বলেন, গত ২ আগস্ট বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও সংলগ্ন সোনালী চেলা নদীতে বালুবাহী নৌকা অবস্থানকালে স্থানীয় একটি পক্ষ তাঁর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর লোকজনের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে খোকন মিয়া আরও অভিযোগ করেন, এ ঘটনায় আইনের আশ্রয় নিতে গেলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি দখল হওয়া নৌকা উদ্ধার, ছিনিয়ে নেওয়া টাকা ফেরত, জড়িতদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, সরকারি নীতিমালা লঙ্ঘন করে চেলা নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করায় নৌকাগুলো আটক করা হয়েছিল। পরে সোমবার নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌকাগুলো উদ্ধার করে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার বিষয়ে নৌ পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট