1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড়

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক সাংবাদিক ও তার স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফারুক মিয়া হবিগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

‎অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুলাই সাংবাদিক ফারুক মিয়া ও তার স্ত্রীর একান্ত ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযো গমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়।

‎অভিযোগে উল্লেখ করা হয়, চুনারুঘাটের একটি ফেসবুক ভিত্তিক আইপি টিভির প্রতিনিধি মাসুদ আলম ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা এবং অপর অভিযুক্ত জসিম মিয়া ১ লাখ টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফারুক মিয়াকে চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে থানায় আটকে রেখে মানসিকভাবে নির্যাতনের অভিযোগও করা হয়েছে।

‎ভুক্তভোগী সাংবাদিক ফারুক মিয়ার দাবি, ভিডিওতে থাকা নারী তার আইনগতভাবে বিবাহিত স্ত্রী এবং এ বিষয়ে তাদের বৈধ কাবিননামা ও হলফনামা রয়েছে। তার ভাষ্য, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং অবৈধভাবে অর্থ আদায়ের উদ্দেশ্যেই এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছে।

‎এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

‎ঘটনাটিকে একজন পেশাদার সাংবাদিকের ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন ও ব্ল্যাকমেইলের অভিযোগ হিসেবে উল্লেখ করে স্থানীয় সাংবাদিকরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংবাদটি ভূক্তভোগী সাংবাদিক ফারুক আহমদ এর ফেসবুক আইডি থেকে সংগৃহীত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট