1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট ” ডাক বিভাগের নতুন চমক: মাত্র ১০ টাকায় পৌঁছে যাবে আপনার পণ্য “ আখালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে শতাদিক চারা রোপন কাজের শুভ সূচনা

পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের লাখাই উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিকার না পেয়ে ভুক্তভোগীরা উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই লিখিত অভিযোগপত্র দাখিল করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, করাব ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিযোগকারী বেদেনা আক্তার জানান, গর্ভবতী নারীদের প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা (ANC), ইমপ্ল্যান্ট গ্রহণসহ বিভিন্ন চিকিৎসাসেবার ক্ষেত্রে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া হয়। টাকা ছাড়া সেখানে কোনো কাজ হয় না।
সরকারিভাবে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ওষুধ বিতরণেও সুচিত্রা রানীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

বেদেনা আক্তার আরও দাবি করেন, এর আগেও সুচিত্রা রানীকে একাধিকবার শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হলেও তাঁর আচরণ ও কার্যকলাপে কোনো পরিবর্তন আসেনি।
আরেক ভুক্তভোগী হাফসা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিভিন্ন সেবা নিতে গেলে টাকা ছাড়া কাজ হয় না বলে আমরা মনে করি। এতে দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।” অবিলম্বে এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন কুলসুমা আক্তারসহ একাধিক সেবাগ্রহীতা।

এ বিষয়ে জানতে চাওয়া হলে লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গৌতম চন্দ্র রায় অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগটি আমাদের হাতে এসেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, অভিযোগের বিষয়ে জেলা পর্যায়ের বক্তব্য জানতে হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সেলিম ভূঁইয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, অভিযুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট