1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আখালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে শতাদিক চারা রোপন কাজের শুভ সূচনা ১৫ বছরে পদার্পণ বিএমএসএফ কোম্পানীগঞ্জে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা ও সংবাদ সম্মেলন: নিরপেক্ষ তদন্তের দাবি কোম্পানীগঞ্জের উৎমা ছড়ায় মোবাইল কোর্টে ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ২ ” দৈনিক সোনালী সিলেট ‘র নামে দেদারসে চলছে তদবীর বাণিজ্য ! মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

১৫ বছরে পদার্পণ বিএমএসএফ

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
ঐতিহ্য, সংগ্রাম আর দায়বদ্ধতার ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করলো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। এই শুভক্ষণে সংগঠনের পক্ষ থেকে দেশবাসী, সকল সদস্য, ১৪ দফার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সংগ্রামী সালাম, গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনার প্রিয় সংগঠন আজ ১৫ জুলাই ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ শুভ সময়ে তিনি সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের ‘পেশার প্রতি দায়িত্বশীল’ হওয়ার আহবান জানান।

তবে এ বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতে কোন আয়োজন থাকছেনা। দেশের চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দূর্যোগের কারণে এ আয়োজন বাতিল করা হয়েছে।

ঐতিহ্য-সংগ্রামের এই ক’টি বছর আপনাদের আন্তরিকতা, সাহসিকতায় বিএমএসএফ আজ তৃণমূলের সাংবাদিকদের কাছে এক আস্থার প্রতীক হয়ে আছে এবং থাকবে।

আমরা আশা এবং বিশ্বাস করতে চাই, আপনাদের চিন্তা -চেতনা, কর্ম-পরিকল্পনায় বিএমএসএফ আগামীতে আরও দায়িত্বশীল ভুমিকা পালনের মধ্য দিয়ে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলন সফল করতে একধাঁপ এগিয়ে থাকবে ইনশাআল্লাহ।

ইতিমধ্যে সাংবাদিকদের ১৪ দফা দাবির মূখ্য দাবি সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের প্রক্রিয়া সমর্থন করে কাজ শুরু করতে যাচ্ছে। এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ অধিক গুরুত্বপূর্ণ দাবি গুলোও বাস্তবায়ন হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সূদুরপ্রসারী চিন্তা, গবেষণার সাথে থাকার জন্য সকলের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে (সংবাদ বিজ্ঞপ্তি)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট