1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Bahis dünyasının lider markası artık Mariobet güncel bağlantısında ✨ Mariobet Giriş 2025 için En Hızlı Yöntem জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার ‘জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক সভা সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) র‌্যালি ২১ আগস্ট শুক্রবার pinco ilə bağçılıqda səhv seçimlərdən qaçın জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার জলবায়ু পরিবর্তন ও সিলেটের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডঃ জামিল আহমদ রাজুকে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিনন্দন যুবলীগ নেতা নুরুল আমিন খুকু ও ছাত্রলীগ নেতা চুপ্পুকে জেলহাজতে প্রেরণ Mostbet yeni giris ucun rahatdir সিলেট সিটি কর্পোরেশন অনিয়মের আতুর ঘর:ফ্যামেলী কার্ড শুমারী নিয়ে নানা গুঞ্জন!

সিলেটে বিমুটের ৭ম বর্ষপূর্তি উদযাপন, সার্টিফিকেট বিতরণ ও চেস্ট সেন্টারের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

সিলেটে বাংলাদেশ ইন্সটিটিউট অব মেডিকেল আল্ট্রাসাউন্ড ট্রেনিং (বিমুট)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সার্টিফিকেট বিতরণ এবং “সিলেট চেস্ট সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) নগরীর জল্লারপাড়স্থ গ্র্যান্ড প্যালেস হোটেলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিমুটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান উদ্দিনের সভাপতিত্বে এবং ডা. এ টি এম গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমুটের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রোগ নির্ণয়ে আল্ট্রাসাউন্ডের গুরুত্ব দিন দিন বাড়ছে। একজন চিকিৎসকের আল্ট্রাসনোগ্রাম সম্পর্কে যথাযথ জ্ঞান ও দক্ষতা থাকা সময়ের দাবি। বর্তমানে আল্ট্রাসনোগ্রাম চিকিৎসকদের জন্য স্টেথোস্কোপের মতোই একটি অপরিহার্য চিকিৎসা-সহায়ক যন্ত্রে পরিণত হয়েছে। তাই তিনি চিকিৎসকদের মানসম্মত আল্ট্রাসাউন্ড প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ “সিলেট চেস্ট সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বিমুটের বিভিন্ন কোর্স সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডা. রিফাত জাহান, ডা. আতিফ মাহমুদ, ডা. সাদানান্দ শাহ, ডা. তারিম মাহমুদসহ বিমুটের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট