1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৯ জুন) উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অরূপ রতন সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন
দোয়ারাবাজার উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল আলম। তিনি সরকারের কৃষি পুনর্বাসন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগ ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের উফশী রোপা আমন ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়। বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট