1. news@ekhonsylhet.com : ekhonsylhet : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. login@example.com : login :
  4. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকার সিদ্ধান্ত গ্রহণ করায় এক বিশেষ সভায় এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার এক সভায় নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনা করে সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। নতুন এই সময়সূচির কারণে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ উভয়ই উপকৃত হবেন। বিশেষ করে রাতের সময় বৃদ্ধির ফলে ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সরকারের এই ইতিবাচক সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল হক ভূঁইয়াসহ সকল নেতৃবৃন্দকে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তনের এই সময় বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখায় আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী আকিক, যুগ্ম মহাসচিব মনজুর আহমদ, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইছ আলী, সহ-সাধারণ সম্পাদক সাহেদ বকস, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি রাসেল আলী, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুপম খান, কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাহিদুর রহমান, ওয়েস্টওয়ার্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শুয়েব আহমদ অভি, ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসায়ী ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান চৌধুরী, লালদিঘিরপাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসেন মিলন, রিজয় দাস সানি প্রমুখ। এছাড়াও ব্যসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট